স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের একাধিক বারের নির্বাচিত সভাপতি হাজি আছদ্দর আলী (৯০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ——–রাজিউন। বার্ধক্যজনিত কারনে আজ সোমবার সকাল সাড়ে ৫টায় তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। আজ সোমবার আছরের নামাজের পর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
শোক প্রকাশ:: আওয়ামী লীগের প্রবীণ নেতা হাজি আছদ্দর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এদিকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, কোষাধ্যক্ষ মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম , জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার ,
ত্রাণ বিষয়ক সম্পাদক ইলিয়াছ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভ’ইয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভ’ইয়া , মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারন সম্পাদক বাবুল মিয়া প্রমূখ। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।