জগন্নাথপুরের শ্রীরামসীতে দেশী ও প্রবাসী গোষ্ঠীর সর্ম্পকিত যুবকদের উদ্যোগে নগদ অর্থ বিতরন

স্টাফ রির্পোটার:

প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে ক্ষতিগ্রস্থ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের দেশী ও প্রবাসী গোষ্ঠির যুবকদের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা রক্তের সর্ম্পকিত গোষ্ঠির দেশী ও প্রবাসী যুবকদের উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারকে উপহার স্বরূপ নগদ অর্থ বিতরন করা হয়।

বুধবার বিকেল ৩টায় শ্রীরামসী গ্রামে সাংবাদিক মঞ্জুরুল আমিন দোয়েল এর বাড়িতে নগদ অর্থ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, পরিকল্পনামন্ত্রীর ব্যাক্তিগত সহকারি ,রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারি গণবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার আহবান জানিয়ে জনসাধারনকে আতঙ্কিত নয় সর্তক থাকতে হবে। অসহায় দরিদ্রদের নগদ অর্থ বিতরন করায় দেশ ও প্রবাসে বসবাসরত যুবকদের প্রতি অভিনন্দন জানান।

বিটিভি‘র সাংবাদিক মঞ্জুরুল আমিন দোয়েল এর পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী, সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি,ইউপি সদস্য মাহবুব হোসেন ,

সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের যুগ্ম-সম্পাদক তানভীর আলম পিয়াস, তরুণ সমাজকর্মী সায়েক আহমেদ , সিপন আলী, তানভীর আলম তামিম, আলী সামাদ প্রমূখ।

এসময় করোনা ভাইরাস থেকে বিশ^বাসির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় গোষ্ঠির মুরুব্বি ছমক আলী, বাদশা মিয়া, তনজব আলী, ফারুক মিয়া, সমাজকর্মী বাবরুল হোসেন বাবুল, রাহেল আহমেদ, রুবেল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক মঞ্জরুল আমিন দোয়েল এর তত্ত্বাবধানে অর্ধশতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *