জগন্নাথপুর পৌর শহরে যুক্তরাজ্য প্রবাসী তিন ভাইয়ের অর্থায়নে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

স্টাফ রির্পোটার:-

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী তিন ভাইয়ের অর্থায়নে মহামারী করোনা ভাইরাসের সৃষ্ট দূর্যোগ কালীন সময়ে পৌর শহরের ৩টি ওয়ার্ডের কর্মহীন হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী এবং স্বজনদের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যের ম্যানচেষ্টার বার্ণলী এলাকার সাবেক কাউন্সিলর মুজাক্কির আলী এবং তার দুই ভাই যুক্তরাজ্য প্রবাসী রফিক আহমদ ও বশির আহমেদের যৌথ অর্থায়নে তাদের নিজ বাড়িতে সাম্প্রতিক করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ জগন্নাথপুর পৌর সভার তিনটি ওয়ার্ডের ৩শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী এবং তাদের অর্ধশতাধিক স্বজন পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়।

সোমবার বিকেল তিন টায় পৌর শহরের ইকড়ছই গ্রামের মরহুম তাহির আলী মহাজনের বাড়িতে তার পুত্র ব্যবসায়ী ও সমাজকর্মী আলী আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরন কার্যক্রমে এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিক সানোয়ার হাসান সুনু, আব্দুল ওয়াহিদ,জগন্নাথপুর বাজার বনিক সমিতির সহ-সভাপতি স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুল ইসলাম, মুরুব্বি গয়াছ আলী,

মুরুব্বি আরব উল্লা, ব্যবসায়ী মছদ্দর আলী মছই, আছকন্দর আলী, তরুন সমাজকর্মী ফারুক আহমদ, জুবায়ের আহমদ, শফিক মিয়া, জুয়েল মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মানবতার কল্যাণে এগিয়ে আসায় যুক্তরাজ্য প্রবাসী তিন ভাইয়ের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে আলী আহমেদ পৌর শহরের ৫,৬, ও ৭ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র কর্মহীন বিভিন্ন পেশার ৩শতাধিক পরিবারকে বিভিন্ন পন্যের ত্রাণ সামগ্রী এবং অর্ধশতাধিক স্বজনদের মধ্যে নগদ অর্থ বিতরণের পাশাপাশি বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *