স্টাফ রির্পোটার:-
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে গৃহবন্ধী হয়ে পড়া এবং মাহে রমজান উপলক্ষ্যে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া এলাকা সহ শহরের বিভিন্ন এলাকার কর্মহীন অসহায় দরিদ্র খেটে খাওয়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মরহুম আরতাব উল্লার মেয়ে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস‘র সাবেক কাউন্সিলর মোছা: সেলিনা আক্তারের অর্থায়নে ২শত ৭০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং ১শত ২০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
হবিবপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সমাজকর্মী শামীনুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পৃথকভাবে হবিবপুর দক্ষিণপাড়ায় ১শত ৫০ পরিবারকে চাল,ডাল,পেয়াজ, আলু, ছোলা, ভোজ্যতেল, খেজুর সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়। এছাড়াও হবিবপুর দক্ষিণপাড়া সহ শহরের বিভিন্ন এলাকার প্রত্যেক পরিবারকে নগদ ১হাজার টাকা করে ১শত ২০ পরিবারকে ১লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণে এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলী, হবিবপুর এলাকার আব্দুন নুর, ছেমেদ মিয়া, আবু তাহের, জাহির উদ্দিন, মতিউর রহমান মতি মিয়া, কুতুব মিয়া, রমজান মিয়া, মধু মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শামীনুর রহমান বলেন, দেশের প্রতিটি দূর্যোগে এলাকার অসহায় দরিদ্র মানুষের কল্যাণের পাশাপাশি শিক্ষার উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী সেলিনা আক্তার অবদান রাখছেন। চলমান মহা এই দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মানবতার কল্যাণে নিবেদিত সেলিনা আক্তার।