স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া রসুলপুর গ্রামের বাসিন্দা মরহুম হাজি মো: সোনা মিয়ার পরিবারের পক্ষ থেকে মরহুম সোনা মিয়া সহ পরিবারের মরহুমা সদস্যদের রুহের মাগফিরাত কামনায়,করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে জাতীয় দূর্যোগ কালীন সময়ে ক্ষতিগ্রস্থ ৪টি গ্রামের ৩শতাধিক অসহায় দরিদ্র, দিনমজুর পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মরহুম হাজী মো: সোনা মিয়া ও তাঁর সহধর্মিনী মরহুমা আনোয়ারা বেগম এবং তাদের মেয়ে মরহুমা শিউলী আক্তারের রুহের মাগফিরাত কামনায়, মরহুম হাজী মো: সোনা মিয়ার পরিবারের পক্ষ থেকে ছেলে জামাল উদ্দিন আহমদ, কামাল মিয়া, এমরান উদ্দিন, সম্রাট আকবর, মেয়ে রেজু বেগম, রেনু বেগম ও পারুল আক্তারের অর্থায়নে রসুলপুর, উত্তর রসুলপুর, হলদিপুর এবং কবিরপুর গ্রামের ৩শত পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।
শনিবার সকাল ১১টায় রসুলপুর গ্রামস্থ তাদের নিজ বাড়িতে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি। মরহুম হাজি সোনা মিয়ার পূত্র সমাজসেবক এ্যডভোকেট জামাল উদ্দিনের পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় রসুলপুর দাখিল মাদ্রাসার সভাপতি সমাবেক ইউপি সদস্য হাজি আনোয়ার মিয়া ,সাবেক সভাপতি বোরহান উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী জিল্লুর রশীদ লিল, মুরব্বি হানিফ উল্লাহ, রাজনীতি ও সমাজকর্মী আবুল হাশিম ডালিম, সাব্বির খান, তাজউদ্দিন তাজ, গুলজার মিয়া, আব্দুল মান্নান , আমজাদ খান,মাসুদ খান, মাসিব খান, তোতা মিয়া, শিক্ষার্থী রেজু বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথি বৃন্দরা বলেন, মরহুম হাজী মো: সোনা মিয়া ছিলেন একজন সমাজসেবক রাজনীতিবিদ ন্যায় বিচারক তার শূন্যতা পূরণ হওয়ার নয় । এসময় হাজি সোনা মিয়া সহ মরহুম ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রসুলপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন আহমদ।
পরে এ্যডভোকেট জামাল উদ্দিন আহমদ ৩শত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ এবং বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন।