স্টাফ রির্পোটার:-
বিশ^জুড়ে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে জনজীবন এখন চরম বিপর্যস্থ। আতঙ্ক আর অস্থিরতায় গৃহবন্ধী পরিবারগুলো পড়েছেন চরম দূর্ভোগে। যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে দূর্যোগময় এই মূহুর্তে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের ক্ষতিগ্রস্থ বিভিন্ন পেশাজীবি কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র ৫শত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত সমাজসেবী দানশীল ব্যক্তিদের উদ্যোগে চিলাউড়া গ্রামের ৫শত পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে নগদ ১হাজার টাকা করে ৫লক্ষ টাকা এবং গ্রামের পনেরটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। চিলাউড়া দারুসুন্নাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গনে গ্রামের মুরুব্বি ও যুবকদের উপস্থিতে নগদ অর্থ বিতরণী কার্যক্রমে ব্যবসায়ী সাহিজুর রহমান খলিল এর সার্বিক তত্ত্বাবধানে ও ছায়াদ মিয়ার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন রশীদ, সমাজসেবক শাহিদুল ইসলাম বকুল, চিলাউড়া দারুসুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজি মো. তাজুল ইসলাম আলফাজ, প্রবাসী আনা মিয়া প্রমূখ। 
বক্তারা দেশের ক্রান্তিলঘেœ অসহায় দরিদ্রদের পাশাপাশি মধ্যবিত্ত কর্মহীন পরিবারের মধ্যে বিপুল পরিমান নগদ অর্থ সহায়তা প্রদানে চিলাউড়া গ্রামের প্রবাসীদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। পরে বিশ^বাসী সহ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম, মুফতি হাফিজ বদর উদ্দিন আল আমিন। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে, চিলাউড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী হারুন রশীদ, হানিক উল্লাহ, সেবুল মিয়া, আনোয়ার মিয়া, আব্দুল গফ্ফার ,ইউপি সদস্য আব্দুল মনাফ,
ইউপি সদস্য হিরা মিয়া, ডাক্তার রাজা মিয়া, দিলু মিয়া, মুফতি আব্দুল হাই, সমাজকর্মী মো, জামাল আহমদ, সজ্জাদ আলী,আবু তাহের মেম্বার, জুলহাস মিয়া, নাজমুল ইসলাম,ছমির উদ্দিন, হারুন মিয়া, আক্তার হোসেন, রাদেল মিয়া, গৌছ মিয়া, রিজু মিয়া, মুছন আহমদ, জমাত আলী, আব্দুল মালিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে ব্যবসায়ী সাহিজুর রহমান খলিল এর তত্ত্বাবধানে চিলাউড়া গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে স্বেচ্ছাসেবিদের অংশ গ্রহনে প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি নগদ অর্থ পৌছে দেয়া হয়।