স্টাফ রির্পোটার:-
করোনা মহামারীর কারণে দীর্ঘদিন থেকে গৃহবন্ধী হয়ে পড়া জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের শ্রমজীবি কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন আশারকান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু বকর খান খছরু ও তার পরিবারের সদস্যরা । দুই ধাপে দেড় হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
শিক্ষা ও সমাজ সেবায় জনকল্যাণের অগ্রদূত হিসেবে পরিচিত জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর খান বাড়ির বাসিন্দা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আবু বকর খান খছরুর উদ্যোগে, তার ভাতৃদ্বয় যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম খান কয়েছ , আবু আহমদ খান ইকবাল , আবু মনসুর খান এহিয়া ও আমির আহমদ খান ছাব্বিরের অর্থায়নে প্রথম ও দ্বিতীয় ধাপে আশারকান্দি ইউনিয়নের জামালপুর সহ বিভিন্ন গ্রামের দেড় হাজার শ্রমজীবি ,অসহায় দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকেল ৩টায় আবু বকর খান খছরুর ব্যবস্থাপনায় তার নিজ বাড়ি জামালপুর গ্রামস্থ খাঁনবাড়িতে আয়োজিত বিতরণী কার্যক্রমে এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে বিশিষ্ট মুরব্বী দরাজুল ইসলাম খানের সভাপতিত্বে ও আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির আহমদ খান ছাব্বিরের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, যুগ্ম সম্পাদক তৌরিছ মিয়া মাষ্টার, বিশিষ্ট মুরুব্বি তাহিদ আলী, আব্দুল হান্নান, সোনা মিয়া, গ্রেটার দাওরাই ইউকের প্রতিষ্ঠাতা ফাউন্ডার ফারুক মিয়া জিলু, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম ইয়াওর, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ
সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু , ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান রাসেল , সমাজসেবক জব্বার মিয়া,মতিন মিয়া,আঙ্গুর মিয়া,ফিরোজ মিয়া,যুক্তরাজ্য প্রবাসী ফজলু মিয়া,৪নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম ছাদ, ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য কাইয়ুম মিয়া, ইস্তফা খান,সাহিদুল ইসলাম,মনজুর মিয়া,স্বেচ্ছাসেবক লীগ নেতা হিবু সুলতান, সভাপতি সুজন আহমদ,সমাজ সেবক শাহজাহান,সহ-সভাপতি সামির হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক মাছুম আহমদ,

জগন্নাথপুর উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটি‘র জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান সালাম আহমদ,ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসাইন,তুহিনুর রহমান,জগন্নাথপুর উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির ক্রিয়া ও সাংস্কৃতিক উপ প্রধান শাকিল আহমদ,দপ্তর-সম্পাদক রাসেল আহমদ রাসু,সহ-সম্পাদক ইমন আহমদ,শ্রমিক লীগ নেতা শাহ আলম প্রমূখ। এসময় গ্রামের বিশিষ্ট মুরুব্বি সুনু মিয়া,ফজর আলি,বারিক মিয়া,আব্দুল মালিক,ছত্তার মিয়া,উস্তার মিয়া,আনহার মিয়া,আনামিয়া খান,আমিরুল ইসলাম খান,নানু মিয়া,মুহিবুল ইসলাম খান,আরমান উদ্দিন,হাফিজ মিয়া,সাদিকুল ইসলাম খান,রুমেন খান,শামসুদ্দিন,ছুরুক খান,মমিন খান,আলি হোসেন,সাদিক,লকুছ,আক্তার,হাসান
জগন্নাথপুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের সেবা ও স্বাস্থ্য বিভাগীয় প্রধান মিজান আহমদ, লতিব,শিপন,রিপন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন খছরু খাঁনের পরিবার ঐতিহ্যগত ভাবেই সমাজসেবা দান ও জনপ্রতিনিধিত্বশীল। খছরু খানের দাদামোহ মরহুম ইসরাইল খাঁন ছিলেন তদানীন্তন আমলের একজন স্বনামধন্য ষড়পঞ্চ ও সমাজসেবক, মরহুম আবূল হাশিম খাঁন ছিলেন একজন নিবেদিত শিক্ষানুরাগী ও শিক্ষক,ষড়পল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। এছাড়াও বহু শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিস্থাপক,উদার দানশীল ব্যক্তিত্ব ছিলেন।পরে আমির আহম খান ছাব্বিরের তত্ত্বাবধানে ঈদ উপহার হিসেবে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।