জগন্নাথপুরে যুক্তরাজ্যস্থ হবিবপুর দক্ষিণপাড়া কমিউনিটি গ্রæপের উদ্যোগে নগদ অর্থ , ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০১:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / 674
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা সদরের পচাঁত্তর জন যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত হবিবপুর দক্ষিণপাড়া কমিউনিটি গ্রæপের অর্থায়নে করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।বিশ^জুড়ে প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে গৃহবন্ধি হয়ে পড়া শ্রমজীবি, অসহায় দরিদ্র, কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত হবিবপুর দক্ষিণপাড়া কমিউনিটি গ্রæপ। তাদের অর্থায়নে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া এলাকার ২শত ২০টি পরিবারকে ঈদ উপহার হিসেবে প্রতি পরিবারকে ১ হাজার টাকা ও বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রীর উপহার দেয়া হয়।
বৃহস্পতিবার বিকেল ৩টায় হবিবপুর দক্ষিণপাড়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন উপলক্ষে আলোচনা সভায় হবিবপুর দক্ষিণ পাড়ার প্রবীণ মুরুব্বি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সমাজকর্মী ও ব্যবসায়ী কামাল হোসেন ও আবুল খায়েরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক,স্থানীয় বাসিন্দা হাজী সাজন উদ্দিন, জিল্লুর রহমান আমিন, জিল্লুল হক ছানা,হাজি আছকির আলী, আবদুল মনাফ প্রমূখ।
সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় আংগুর মিয়া, ফিরোজ আলী, আমান উল্লাহ, মাওলানা মুহি উদ্দিন মিছবাহ, তরুন সমাজকর্মী শায়েক মিয়া, রাজন মিয়া, সেবুল মিয়া, জাহিদ মিয়া, মিলন মিয়া , রিপন মিয়া, নাজমুল ইসলাম, আতিকুর রহমান, দিলোয়ার হোসেন , রাহেল মিয়া , রুবেল মিয়া , মনির মিয়া , শামীম আহমদ, উজ্জল মিয়া ,মক্কু মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
। বক্তারা মানবতার কল্যাণে এগিয়ে আসায় হবিবপুর দক্ষিণপাড়া কমিউনিটি গ্রæপের যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।










