সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ মিয়া কোরেশীর অর্থায়নে ষষ্ঠ ধাপে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। গৃহবন্ধী থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন পেশাজীবীর পরিবারগুলো।

জগন্নাথপুরের গ্রামীণ জনপদের এসব কর্মহীন অসহায় দরিদ্রদের পাশে রয়েছেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ মিয়া কোরেশী।

ষষ্ঠ ধাপে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিপুল সংখ্যক পরিবারের মধ্যে ঈদ উপহারের বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রীর প্যাকেট ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দপুর যুব পরিষদ নর্থইস্ট ইউ’কের সভাপতি ও সাউথশীল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী , শিক্ষা ও মানবকল্যাণে নিবেদিত মো: মকসুদ মিয়া কোরেশী, মহামারীর এই সংকটময় মূহুর্তে সরকারের পাশাপাশি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ সকল শ্রেণী পেশার মানুষদের পাশে থাকার প্রতিশ্রæতি দিয়েছেন তিনি।

ধারাবাহিক খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং পুর্ব বুধরাইল আউদত দাখিল মাদ্রাসার মাঠে বিপুল সংখ্যক গৃহবন্ধী অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয় ।

প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ সালেহ আহমদ ছোট মিয়া , সাধারণ সম্পাদক সাবের কামালী, যুক্তরাজ্যের সাঁউথ শীল্ডস্ আওয়ামী লীগের সভাপতি জাবিছ আহমেদ জিম্মাদার, ব্রাম্মণগাওঁ গ্রামের প্রবীন মুরব্বি হাজি আবুল বশর, নোয়াগাওঁ গ্রামের প্রবীন মুরব্বি আনছার মিয়া, আছকির মিয়া, কমলা মিয়া, আসুক মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা ,অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের প্রতিনিধি আনোয়ার কোরেশী, তরুণ সমাজকর্মী মো: সুজেল মিয়া ,

মো: সুমন মিয়া, শাহিন মিয়া , জিলু মিয়া, নিজাম উদ্দিন , জুয়েল মিয়া, মো: সেজু মিয়া, সুহেল মিয়া , রাসেল মিয়া , সৈয়দ রাজু মিয়া, সৈয়দ রাসেল মিয়া , শফিকুল কামালী, আনহার আহমেদ তালুকদার, জাহিদ আহমেদ জিম্মাদার, দিলসাদ খান, হিমেল আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

পরে ঈদ উপহারের বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রীর প্যাকেট অনুচন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং পূর্ব বুধরাইল আটঘর আউদত দাখিল মাদরাসা মাঠে বিতরণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *