স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের সাচায়ানী গ্রামে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক দুই ভাই মো: মুহিত মিয়া ও মো: মালিক মিয়ার অর্থায়নে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশীরা সরকারের পাশাপাশি দেশের প্রতিটি দূর্যোগময় মুহুর্তে, নিজ এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন ।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে গৃহবন্ধী হয়ে পড়া নিজ এলাকার ক্ষতিগ্রস্থ, কর্মহীন, মধ্যবিত্ত ,অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী দুই ভাই । সংকটময় এই মূহুর্তে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা ।
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের রাজ বাড়ীর বাসিন্দা মরহুম শুকুর মিয়ার পূত্র সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মো: মুহিত মিয়া ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মো: মালিক মিয়ার অর্থায়নে সাচায়ানী গ্রামের খেটে খাওয়া কর্মহীন , দিনমজুর ,মধ্যবিত্ত ও হতদরিদ্র মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাচায়ানী গ্রামে তাদের নিজ রাজ বাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক।
সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় মাদরাসার ভাইস প্রিন্সিপাল লুৎফুর রহমান, সমাজকর্মী আলফু মিয়া, সাচায়ানী স্টুডেন্ট ওয়েল ফেয়ার ট্রাস্টের উপদেষ্ঠা মো: মুহিবুর রহমান মানিক জয় সহ সাচায়ানী গ্রামের মুরব্বি, যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
জাতীর এই ক্রান্তি লগ্নে নিজ এলাকার অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসায় যুক্তরাজ্য প্রবাসী দুই ভাই মো: মুহিত মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী মো: মালিক মিয়ার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী ।
পরে সমাজকর্মী আলফু মিয়ার তত্ত¡াবধানে চাল ,ডাল, পেয়াজ, আলু, ভোজ্যতেল, লবণ, চিনি ,ময়দা, চোলা সহ বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।