জগন্নাথপুরে নতুন করে করোনায় বাবা ছেলেসহ আক্রান্ত ৫
- Update Time : ১২:২৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / 1759
নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে বাবা ছেলেসহ আরো ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের মধ্যে সৈয়দপুর গ্রামের ১৫ বছরের এক শিশু,তাঁর বাবা (৪৫। ও একই গ্রামের আরো দুইজন। অপরজন পৌরসভার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে গত ২৯ মে সৈয়দপুর গ্রামে আরেকজন করোনায় আক্রান্ত হন। তিনি সিলেট শহীদ সামছুউদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ১৭ জন। এরমধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সূদন ধর জগন্নাথপুর টুডে ডটকম কে জানান, নতুন করে আরো ৫ জন করোনায় শনাক্ত হয়েছেন। এরমধ্যে পেয়েছে একজন শিশু, দুইজন নারী এবং দুইজন পুরুষ। গত ১ জুন আমরা আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। বিস্তারিত তথ্যে পরে জানানো হবে বলে তিনি জানান।










