জগন্নাথপুরে পাঠকুড়া দাখিল মাদরাসা থেকে দুই শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাঠকুড়া দাখিল মাদরাসা থেকে ২০২০ সালের দাখিল পরীক্ষায় দুই শিক্ষার্থী জাবেদ আহমদ ও শুরমিনা বেগম কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় মাদরাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

দাখিল পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে দু-টি এ + সহ শতভাগ ফলাফল অর্জন করেছে। এ + পাওয়া জাবেদ আহমদ পাঠকুড়া গ্রামের মো: দিলু মিয়ার ছেলে এবং শুরমিনা বেগম একই গ্রামের মো: রাহিম উদ্দিনের মেয়ে ।

মাদরাসাটি প্রতিষ্ঠার পর দাখিল পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহন করে দু-টি এ+ সহ শতভাগ ফলাফল অর্জন করায় মাদরাসার পরিচালনা কমিটি , সুপারিনটেনডেন্ট , শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন জানিয়েছেন পাঠকুড়া গ্রামবাসী এবং পাঠকুড়া ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট । শিক্ষা কার্যক্রমের সুনাম অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *