০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা: জগন্নাথপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

  • Update Time : ০৮:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • / 841

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গ্রাম পুলিশ সদস্যরা সাহসী ভূমিকা রাখছেন।

সরকার গ্রাম পুলিশকে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তুলতে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, গ্রাম পুলিশদের পদ মর্যাদা ও বেতন ভাতা বৃদ্ধিতে তাদের পক্ষে নিবেদিত হয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয় জাতীয় পর্যায়ে ভূমিকা রাখছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় গ্রাম পুলিশ সদস্যদের মনোবল দৃঢ় রেখে কাজ করতে হবে উল্লেখ করে তিনি মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের গনবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের নির্দেশনায় জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

আজ রবিবার (৭ জুন ) দুপুরে উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে মতবিনিময় সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে অতিথির বক্তব্য রাখেন , জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

জগন্নাথপুর থানার উপ- পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব সামছুল আলম প্রমূখ। এসময় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই , প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে কলকলিয়া , পাটলী, মীরপুর, চিলাউড়া হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর শাহাড়পাড়া , আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের ৬৮টি জন গ্রাম পুলিশ দফাদার , সদস্য ,সদস্যাদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

করোনা: জগন্নাথপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

Update Time : ০৮:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০