জগন্নাথপুরে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-৩
- Update Time : ০৩:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 970
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ জুন ) রাত ৯টায় উপজেলার মীরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামে ।
আহতরা হলেন, মৃত হাসিব উল্লার ছেলে মৌরশ আলী (৪০), আরশ আলীর ছেলে আমির উদ্দিন (২৫) ও জয়নাল আবেদীন (২১) । আহতদের ওই দিন রাতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আমির উদ্দিন জানান, একই গ্রামের চমক আলীর ছেলে নাজিম উদ্দিন আমার বাড়ির সীমানা থেকে কচুরিপানা উঠিয়ে নিতে চাইলে বাধাঁ দেয়ায় নাজিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে । এ নিয়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডার সৃষ্ঠি হয়।
এর জের ধরে ওই দিন রাত ৯টায় চমক আলী ও তার ছেলে জামাল উদ্দিন ,নাজিম উদ্দিন, বিলাল উদ্দিন ,জলাল মিয়া সহ ৭/৮ জন মিলে তাদের বাড়ির সামনে দেশিও অস্র ,রামদা, লোহার রড নিয়ে হামলা চালিয়ে মৌরশ আলী,আমির উদ্দিন ও জয়নাল আবেদীনকে এলপাতারি আঘাত করে । তাদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।










