জগন্নাথপুরে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে নারী পুরুষ সহ ৩জন আক্রান্ত:: বাড়ি লকডাউন
- Update Time : ১২:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / 2231
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে আরো ৩জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২০ জন । এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মেডিকেল টিম ওই ৩জনের বাড়ি লকডাউন করেছেন।
পৌরসভার মহিলা কাউন্সিলার মিনা রাণী পালের উপস্থিতিতে শহরের শহীদ মিনার এলাকায় আক্রান্ত ওই ৩জনের মধ্যে ৩৪ এবং ২৩ বছর বয়েসী দুই নারীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা সহ দুটি বাড়ি লকডাউন করা হয়।
একই ভাবে শহরের হাসপাতাল এলাকায় আক্রান্ত ওপর ৫৪ বছর বয়েসী একজন পুরুষকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা সহ একটি বাড়ি লকডাউন করা হয়। সেমবার ( ৮ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ওই ৩ জনের রিপোর্ট পজেটিভ আসে।
জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত চিকিৎসক ,পুলিশ সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ জন। এরমধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান,
করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা সহ ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে । এরমধ্যে ১জন পুরুষ ও ২জন নারী রয়েছে।










