স্টাফ রিপোর্টার::
বিশুদ্ধ খাবার পানি সরবরাহে জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকায় হাজি ইছকন্দর আলী ট্রাস্টের উদ্যোগে এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী বিশে^র সর্বোচ্চ পর্বতরোহী আকি রহমানের অর্থায়নে গভীর নলকূপ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে আর্থ মানতবতার কল্যাণে ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হাজী ইছকন্দর আলী ট্রাস্টের উদ্যোগে ও হাজি ইছকন্দর আলীর পূত্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা ,ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাস পাহাড় বিজয়ী আকি রহমানের অর্থায়নে শহর এবং গ্রামীণ জনপদের অসহায় দরিদ্র পরিবারের বিশুদ্ধ খাবার পানি সরবরাহে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় নলকূপ স্থাপন কার্যক্রম শুরু করা হয়েছে।
জগন্নাথপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটেরতল এলাকায় গভীর নলকূপ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক।
জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান ও ট্রাষ্টের সদস্য মো: দুধু মিয়ার তত্বাবধানে উদ্বোধনী কার্যক্রমে এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব , অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমেদ পীর, সাবেক পৌর কাউন্সিলর সুহেল আমীন, সাংবাদিক গোবিন্দ দেব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক বলেন, বিশুদ্ধ খাবার পানি সরবরাহে গভীর নলকূপ স্থাপন সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের উদ্যোগের জন্য ট্রস্টের প্রতিষ্ঠাতা পর্বতরোহী আকি রহমানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। বিশ্বের সর্বোচ্চ পর্বতরোহী আকি রহমান কর্তৃক উপজেলার প্রতিটি এলাকার অসহায় দরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার পরিকল্পনার কথা জানান ট্রাস্টের সদস্যরা।