সুনামগঞ্জ প্রতিনিধ::
সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি’র বরাদ্ধ কৃত ত্রাণ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর ও কাবিটা) ২০১৯-২০ অর্থ বছরের আওতায় সুনামগঞ্জেরবিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দ. ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো:সফিকুল সলাম,বাদাঘাট দ: ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান এরশাদ মিয়া, টি এম এস এস এরিয়া পরিচালক ফজলু রহমান, জাপা নেতা মোর্শেদ, নবিরাজ, মোস্তফা, এমদাদ, সাইফুল, প্রমূখ।