০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নতুন করে আরো ৫ জন করোনা আক্রান্ত : মোট আক্রান্তের সংখ্যা : ২৫

  • Update Time : ০৬:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • / 893

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৫ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আজ বুধবার (১০ জুন) দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুস সাদাত সহ মেডিকেলটিম আক্রান্ত ব্যাক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

এবং আশপাশের জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হয়। আক্রান্তের মধ্যে জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন স্বেচ্ছাসেবী সহ ৩জন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং সৈযদপুর বাজার এলাকায় বসবাসকারী একজন সরকারী চাকুরীজীবি রয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ২৫ জন।

এরমধ্যে ৭জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুধন ধর জানান, নতুন আক্রান্ত ৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে নতুন করে আরো ৫ জন করোনা আক্রান্ত : মোট আক্রান্তের সংখ্যা : ২৫

Update Time : ০৬:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০