০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কিশোর আহত
- Update Time : ০৭:২৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / 947
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের অর্তকিত হামলায় রুমন মিয়া ( ১৮) আহত হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
গুরুতর আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত রুমন মিয়ার বাবা আঙ্গুর মিয়া জানান, নোয়াগাও গ্রামের শহিদ মিয়ার সাথে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে মিরজু মিয়া সহ ৫/৬ জন ধারালো অস্র নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
এসময় হামলাকারীরা আমার ছেলে রুমন মিয়াকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে । পরে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় ।










