স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম পরিবারের সদস্য জগন্নাথপুর পপুলার ইলেক্ট্রনিক্স ও আর্দশ মহিলা কলেজের পরিচালক সমাজকর্মী শিক্ষানুরাগী সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের মাতা সুফিয়া বেগম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম বার্তা সম্পাদক আলী আহমদ , সাংবাদিক গোবিন্দ দে, আজিজুর রহমান, রেজওয়ান কোরেশি।
অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে সম্পাদক মো: আব্দুল হাই , যুক্তরাজ্যের চীফ রিপোর্টার শাহেদ রহমান, সহকারি সম্পাদক জুয়েল আহমদ, নির্বাহী সম্পাদক এনামুল হক এনাম, ব্যবস্থাপনা সম্পাদক তাহের আল তামিম , বার্তা সম্পাদক বিপ্লব দেবনাথ, স্টাফ রিপোর্টার হোসাইন জাকির, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন।
শোক বার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসজ্ঞত:: সাংবাদিক জামাল উদ্দিন আহমদের মাতা সুফিয়া বেগম মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের সময় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছইস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার ভাই মাওলানা লুৎফুর রহমান।