স্টাফ রির্পোটার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মহিলা ২ জন ও পুরুষ ৩ জন সবাই পৌরসভার বাসিন্দা এ নিয়ে জগন্নাথপুরে ৩৫ জন করোনায় আক্রান্ত হলেন। তার মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ১ সিলেট শহীদ সামসুউদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন ও ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আইসোলেশন সেন্টারে রয়েছেন। ২০ জন হোম আইসোলেশনে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার (১২জুন) রাত ৮টায় সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে জগন্নাথপুর উপজেলায় আরও ৫ জন ব্যাক্তি পজেটিভ সনাক্ত হয়েছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ৩৫ জন ব্যক্তি ‘কোভিড-১৯’ পজেটিভ হয়েছেন।
এর মধ্যে ৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ১ জন সিলেট কোভিড হাসপাতালে, ১ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ২০ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন। নতুন আক্রান্তদের তথ্য পরে জানানো হবে।
জ টুডে-বি ডি নাথ