জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শফিকুল আহমদ ভূঁইয়ার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি শফিকুল আহমদ ভূঁইয়ার জানাযার নামাজ শেষে মরহুমের নিজ হাতে নির্মিত মসজিদ ও এতিমখানার পাশে দাফন করা হয়েছে।

আজ শনিবার ( ১৩ জুন) আছরের নামাজের পর ইকড়ছই সিনিয়র মাদ্ররাসা প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮ টায় সিলেট শহরের পশ্চিম পীর মহল্লা আবাসিক এলাকায় জগন্নাথপুর হাউসের নিজ বাসায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি: শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি মা,স্ত্রী, চার মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে কিছু দিন আগে লন্ডনে মৃত্যু বরণ করেন। এছাড়াও গত বুধবার মরহুম শফিকুল আহমদ ভূইয়ার বড় বোন সিলেট নগরীতে ইন্তেকাল করেন।

এদিকে আজ সকাল ১১টার মরদেহ এম্বুলেন্স যোগে মরহুমের জন্মভিটা জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই নয়াবাড়িতে এসে পৌছলে সেখানে হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণ ঘটে।

প্রসঙ্গত: শফিকুল আহমদ ভূঁইয়া সামাজিক, রাজনৈতিক ও ধনাঢ্য ব্যবসায়ী হিসেবে জগন্নাথপুর তথা সিলেট শহরের সুপরিচিত ছিলেন। তাঁর বাবা আব্দুল খালিক ছিলেন একজন সমাজসেবী ও সুপরিচিত প্রভাবশালী ব্যক্তি।

তাঁর নামে পৌর শহরের প্রাণ কেন্দ্রে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় , শহরের ৯ নং ওয়ার্ডে খালিক নগর গ্রাম ও আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মরহুম আব্দুল খালিকের বড় ছেলে মরহুম শফিকুল আহমদ ভূঁইয়া। এছাড়াও জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এলাকায় একটি মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *