আওয়ামী লীগ নেতা শফিকুল আহমদ ভুঁইয়ার মৃত্যুতে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের শোক
- Update Time : ০৭:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / 944
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি , পৌর এলাকার বাসিন্দা, শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি শফিকুল আহমদ ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ।
বিবৃতিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ , সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, সহ সভাপতি হাজি আলা মিয়া, মবশি^র আলী, আব্দুল লতিফ , নিশি কান্ত রায় , মাসুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ হরুফ, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন , ধর্ম বিষয়ক সম্পাদক হাজি শফিকুর রহমান লিলু,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রজেশ গোপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, শ্রম সম্পাদক আব্দুল জলিল , সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, সহ দপ্তর সম্পাদক মামুন আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান পাখী, কোষাধ্যক্ষ প্রদীপ সূত্রধর প্রমূখ ।
বিবৃতিদাতারা বলেন, মরহুম শফিকুল আহমদ ভূইয়া ছিলেন আওয়ামী লীগের নিবেদীত প্রান, সামাজিক, ন্যায়পরায়ণ দানশীল ব্যাক্তি । শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে ছিল পদচারণা ।
তার শূন্যতা পূরণ হবার নয় । মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।










