জগন্নাথপুরে একদিনে সর্বোচ্চ ১৩ জন করোনায় আক্রান্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক::

জগন্নাথপুরে নতুন করে একদিনে সর্বোচ্চ ১৩ জন করোনায় আক্রান্তের হয়েছেন। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ জন। আক্রান্তের মধ্যে পৌর এলাকার জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ২ জন, রানীগঞ্জ ইউনিয়নের ১ জন, মিরপুর ইউনিয়নের ১ জন ।

রবিবার (১৪ জুন) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্তের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, নতুন করে আরো ১৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ৪৯ জন। এরমধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।

জে টু ডে/জে.এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *