স্টাফ রিপোর্টার::
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষায় জগন্নাথপুর উপজেলা সহ সারা দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা যুুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে খতমে কোরআন , খতমে ইউনুছ ,খতমে শীফা ও খতমে খাজেগান, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বজুড়ে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের সকল পেশার মানুষ জন আতংক আর অস্থিরতায় দিনযাপন করছেন ।
মহা এই দূর্যোগে প্রাণঘাতী সংক্রমণ থেকে বিশ্ববাসীকে রক্ষায়, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য এমেল মিয়া, সমাজসেবক হোসেন মিয়া ও জুয়েল মিয়ার উদ্যোগে এবং মীরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত গোলাপ মিয়া, হাজি আখলুছ মিয়া , আজাদ মিয়া , সুহেল মিয়া, কয়েছ উদ্দিন ,রুমেল মিয়া, ফরহাদ মিয়া, রাশিদ মিয়া ও আহমদ আলীর যৌথ অর্থায়নে বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কেউনবাড়ী বাজার আল মদিনা জামে মসজিদে মীরপুর ইউনিয়নের (৪৭) সাত চল্লিশটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অংশ গ্রহনে খতমে কোরআন , খতমে ইউনুছ, খতমে শীফা ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়।
বিশ্বের সকল মানুষকে মহামারী ভাইরাস থেকে রক্ষায় মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা ছমির উদ্দিন।
পরে সাত চল্লিশটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সম্মানী প্রদান করা হয়।
এসময় ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান , স্থানীয় বাসিন্দা আবু নাছির, শামসুদ্দিন , জুবেদ আহমদ, শাহাব উদ্দিন , জুবেল মিয়া, মাসুক মিয়া ,ইউনুছ মিয়া সহ স্থানীয় বাসিন্দা আরো অনেকে উপস্থিত ছিলেন।