রানীগঞ্জের ইসলামপুর গ্রামে পাচঁ সন্তানের জননীর আত্মহত্যা

স্টাফ রির্পোটার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে পাঁচ সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) লাশ উদ্ধারের পর সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক লিপাছ মিয়ার স্ত্রী কুহিলা বেগম (৩৭) গতকাল মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের লোকজনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন।

 

জ.টুডে- বি ডি নাথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *