জগন্নাথপুরে যুব মহিলাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে যুব মহিলাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ ও সম্মানী ভাতা প্রদান করা হয়েছে । জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন যুব মহিলাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স প্রদান করা হয়।

প্রশিক্ষণে তথ্য প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী ও উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার প্রশিক্ষক ছিলেন । প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান।

প্রশিক্ষক উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার , তথ্য প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী , দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই প্রমূখ ।

পরে ২০ জন প্রশিক্ষিত যুব মহিলাদের মধ্যে সনদ ও সম্মানী ভাতা বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *