জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী বিএনপির চার নেতার অর্থায়নে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পাঁচশত দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার::
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সারা দেশব্যাপী বিপর্যস্ত হয়ে পড়া ,কর্মহীন অসহায় দরিদ্র দু:খী মানুষদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে চার জন যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত শ্রমজীবী অসহায় দরিদ্র পাঁচশত পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষাপেতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষজন গৃহবন্ধী রয়েছেন । অসহায় দরিদ্রদের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন সকল পেশার মানুষজন ।

অভাব অনটনে জর্জরিত আর্থিকভাবে স্বচ্ছল নয়, এদের মধ্যে একটি বিরাট অংশ আর্থিক অনুদানের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এসব অস্বচ্ছল পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশ ব্যাপী গরীব অসহায় কর্মহীন খেটে খাওয়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু হয়।

এর অংশ হিসেবে জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জের জাতীয়তাবাদী পরিবারের প্রিয়মুখ জননন্দিত নেতা যুক্তরাজ্য বিএনপির টানা তিন বারের সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের অনুপ্রেরণায় , সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাসিন্দা যুক্তরাজ্যের সাসেক্স বিএনপির সভাপতি কাউন্সিলর আলহাজ তফজ্জুল হোসেন ,

লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি মো: আব্দুর রব, যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া ও যুক্তরাজ্যের সেন্টারবন বিএনপির সহ সভাপতি মো: আখলিছ খাঁনের অর্থায়নে এবং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের তত্ত¡াবধানে পাঁচশত পরিবারের মধ্যে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।


শনিবার দুপুরে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ ভবন ক্যাম্পাসে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন প্রধান অথিতির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাক্টার রাজা মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের পরিচালনায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া,

সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক হাজী সুহেল আহমদ খান টুনু , সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য শামীম আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন নুরুল , জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য মাসুক মিয়া, দুধু মিয়া, গোলাপ মিয়া, ইলিয়াস মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আব্দুল গফফার, তোতা মিয়া, ওয়েছ কবির উজ্জ্বল, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদ, মামুনুর রশিদ, এমরান আহমদ, শাকিল আহমদ প্রমুখ।

পরে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পাঁচশত অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ডাল,ভোজ্যতেল,ময়দা,চিনি,পিয়াজ,আলু,লবণ সহ বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন অতিথি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *