০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত
- Update Time : ১২:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / 647
নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৩ জন পৌরসভার বাসিন্দা এবং ১ জন আশারকান্দি ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার (২৬ জুন) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
এই নিয়ে জগন্নাথপুর উপজেলায় মোট করোনা আক্রান্ত ৮০ জন। এরমধ্যে ৩১ জন সুস্থ হয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর।










