০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে এক ব্যাক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • Update Time : ০২:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • / 685

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ারা নদীর জালালপুর খেয়াঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজের ৪দিন পর পঞ্চাশর্ধো নুরুল হক নামের এক ব্যাক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ ।

আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,

রবিবার সন্ধ্যায় ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে পাইলগাঁও ইউনিয়নের জালালপুর খেয়াঘাট এলাকায় কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এসআই মির্জা সাফায়েত হোসেন জানান, সুরতহাল রিপোর্ট তৈরিকালে দেখাযায় লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারকৃত লাশটি মৌলভীবাজার সদর উপজেলার ছনকাপন গ্রামের কেরামত আলীর ছেলে নুরুল হক। পরিবারের স্বজনরা লাশটি সনাক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে এক ব্যাক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

Update Time : ০২:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০