মো: আব্দুল হাই ::
সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধ সহ আইন শৃংখলার উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে মাদকের বিরুদ্ধে জিড় টলারেন্স উল্লেখ করে তিনি বলেন , দালাল মুক্ত থাকবে গোলাপগঞ্জ মডেল থানা।
এছাড়াও নাগরিকদের থানায় দ্রুত আইনি সহায়তা প্রদানের প্রত্যয় ব্যাক্ত করে উপজেলা বাসীর সহযোগিতা প্রত্যাশা করেন । এছাড়াও চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কবল থেকে জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষ্যে প্রচারণার পাশাপাশি মানবিক কর্মকান্ড দিয়ে জনগণের কল্যাণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন তিনি।
গোলাপগঞ্জ মডেল থানায় স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেছেন। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে মতবিনিময় সভায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সিলেটের তথ্য সম্পাদক অজামিল চন্দ্র নাথ , রেড সিলেট ডট কমের নির্বাহী সম্পাদক জয়রায় হিমেল , সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় দীর্ঘদিন কর্মরত ছিলেন। ক্লু-বিহীন খুন, অপহরন ধর্ষন, গনধর্ষন মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার এবং আইন শৃংখলা রক্ষায় বিশেষ নৈপ্যুন্য অবদান রাখায় মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে পুলিশ সপ্তাহ উপলক্ষে সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হন।
তিনি একাধিকবার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার কর্তৃক পুরস্কৃত হয়েছেন। এছাড়াও আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন দক্ষ, চৌকস ও সাহসী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ।