নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে আরো ১ জন স্বাস্থ্যকর্মীসহ ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় ৯১ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৬১ জন সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ২ জুলাই ) রাত ১০টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।
আক্রান্ত ১জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর তথ্যটি সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় ৯১ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৬১ জন সুস্থ হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
জে টু ডে/জে.এম