০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর ষাটর্ধো এক ব্যাক্তির লাশ উদ্ধার

  • Update Time : ০৮:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • / 650

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ শুক্রবার বিকেল ৩টায় হাওরের পানি থেকে ভাসমান অবস্থায় ষাটর্ধো এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ।

নিহত আব্দুল মালেক জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর চক গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার জানায় , পহেলা জুলাই সকাল থেকে আব্দুল মালেক নিখোঁজ হন।

আজ শুক্রবার চাঁনপুর চক গ্রামের পাশ^বর্তী হাওরে আব্দুল মালেকের ভাসমান লাশ দেখে থানায় জানানো হলে এসআই রাজিব রহমান সহ পুলিশ সদস্যরা ওই হাওর থেকে লাশটি উদ্ধার করেন। পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জানান, নিহত আব্দুল মালেক ভারসাম্যহীন একজন ব্যাক্তি । মাঝে মধ্যে দিন মজুরের কাজ করতেন ।

থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহত আব্দুল মালেকের লাশ হাওরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামী কাল শনিবার সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর ষাটর্ধো এক ব্যাক্তির লাশ উদ্ধার

Update Time : ০৮:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০