০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করলেন এলাকাবাসী
- Update Time : ০৬:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / 716
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারে গাঁজাসহ দেলোয়ার হোসেন দিলু (৪০) নামের এক ব্যক্তি কে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে।
আটককৃত ব্যক্তি ওই ইউনিয়নের ঐয়ারকোণাদাস গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে। আজ শনিবার ( ৪ জুলাই) পুলিশ তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার স্বাধীন বাজারে দেলোয়ার হোসেন দিলুকে ১ কেজি, ৪শ গ্রাম গাঁজাসহ স্থানীয়রা আটক করেন। এসময় তার সঙ্গে থাকা মাদক ব্যবসায়ী সানু মিয়া কৌশলে পালিয়ে যায়। পরে গাঁজাসহ আটককৃতকে জগন্নাথপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন স্থানীয় এলাকাবাসি।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপ-পরির্দশন (এসআই) মির্জা সাফায়েত হোসেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।










