নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো এক স্বাস্থ্যকর্মীসহ দু’জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় ৯৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৫ জন সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, রবিবার (৫ জুলাই ) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্তরা জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর তথ্যটি সত্যতা নিশ্চিত করে বলেন, নতুন করে আরো একজন স্বাস্থ্যকর্মীসহ দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় ৯৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৬৫ জন সুস্থ হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
জে টু ডে/জে.এম