জগন্নাথপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৩৬কোটি ৯০লক্ষ ৩০হাজার টাকার বাজেট পেশ

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর পৌরসভার ২০২০-২০২১অর্থ বছরের ৩৬কোটি ৯০লক্ষ ৩০হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পৌরবাসীর কল্যাণমূখী এই বাজেট ঘোষনা করেছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক।

জগন্নাথপুর পৌরসভাকে নান্দনিক শহরে রুপান্তরিত করার প্রত্যয়ে দুই হাজার কুড়ি -দুই হাজার একুশ অর্থ বছরের ৩৬কোটি ৯০লক্ষ ৩০হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক । ঘোষিত প্রস্তাবিত বাজেটে উল্লেখ করেন, রাজস্ব খাতে আয় ১ কোটি ৯০লক্ষ ৩০ হাজার টাকা।

উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৩৫ কোটি টাকা। মোট আয় দেখানো হয়েছে ৩৬ কোটি ৯০লক্ষ ৩০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ১কোটি ৮৭ লাখ ৮০হাজার টাকা, উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৩৫কোটি টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ৩৬কোটি ৮৭লাখ ৮০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২লক্ষ ৫০হাজার টাকা।

সোমবার দুপুরে পৌরভবনের সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেট পেশ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় জগন্নাথপুরে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। ক্রমান্বয়ে পৌর শহরের আধুনিকায়ন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি উন্নয়ন কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান ।

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও সচিব সতিশ গোষ্মামীর পরিচালনায় বক্তব্য রাখেন , সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, সাবেক পৌর কাউন্সিলার লুৎফুর রহমান, বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, খলিলুর রহমান, দিলোয়ার হোসেন, তাজিবুর রহমান, সমাজসেবক নুরুল হক, বাজার সেক্রেটারী জাহির উদ্দিন প্রমূখ।

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক সদ্য প্রয়াত মেয়র আলহাজ¦ আব্দুল মনাফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনির রেখে যাওয়া উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে কোন প্রকার করারোপ না করেই শহরবাসীর কল্যানমূখী এই বাজেট ঘোষনা করা হয়েছে। তিনি পৌরসভার সকল নাগরিকবৃন্দের প্রতি অভিনন্দন জানান।

এসময় প্যানেল মেয়র সুহেল আহমদ, কাউন্সিলার আবাব মিয়া, কাউন্সিলার মামুন আহমদ, কাউন্সিলার দ্বীপক গোপ,মহিলা কাউন্সিলার আয়ারুন নেছা, মহিলা কাউন্সিলার মীনা রানী পাল, মহিলা কাউন্সিলার নার্গিস ইয়াছমিন,পৌরসভার কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের রশিদ আলী, এলাইছ মিয়া,আব্দুস সালাম, রঞ্জিত চন্দ্র শীল,বিমল বনিক সহ রাজনীতিবিদ , জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *