০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে অষ্ঠাদশী তরুণীকে ধর্ষণ :: আটক- ৪

  • Update Time : ০৬:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • / 830

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছেন । আজ বৃহস্পতিবার আটককৃত চারজনকে   সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আমির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২৫), পৌর শহরের হাসিমাবাদ এলাকার পাখি মিয়ার ছেলে ছানা মিয়া (২৬), নেত্রকোনা জেলার বাসিন্দা বর্তমানে পৌর শহরের ইকড়ছই এলাকায় বসবাসকারী মৃত সুরুজ মিয়ার ছেলে অনিক মিয়া (১৯) ও কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে সুহেল মিয়া (২৪)।

জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আমির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জগন্নাথপুর পৌরসভার হাসিমাবাদ এলাকার অষ্ঠাদশী এক তরুণীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে । একপর্যায়ে প্রেমের ফাঁদে পেলে আনোয়ার হোসেন রবিবার (৫ জুলাই) রাতে ওই তরুণীকে নিয়ে জগন্নাথপুর বাজারের একটি আবাসিক হোটেলে উঠে।

অষ্ঠাদশী ওই তরুণীকে  তিনদিন হোটেল কক্ষে আটকে রেখে ধর্ষণ করে।  বুধবার (৮ জুলাই) সকালে ধর্ষীতা ওই তরুণী কৌশলে হোটেল কক্ষ থেকে বের হয়ে নিজ বাড়িতে চলে যায়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে বুধবার (৮ জুলাই) পাঁচজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন সহ  চারজনকে গ্রেফতার করেন।

অপর অভিযুক্ত হাসিমাবাদ এলাকার  সেলন মিয়া (২০) পলাতক রয়েছে । জগন্নাথপুর থানার  অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী  জানান, ওই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে চারজনকে আটক করে আদালতে এবং ধর্ষীতা ওই তরুণীকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জের হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে অষ্ঠাদশী তরুণীকে ধর্ষণ :: আটক- ৪

Update Time : ০৬:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০