জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী এমএ আহাদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর ব্রিটিশ -বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , জগন্নাথপুরের কাঠালখাইড় গ্রামের বাসিন্দা আলহাজ¦ মো: আব্দুল আহাদের অর্থায়নে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সহ সকল মূমূর্ষ রোগীদের সেবায় উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়েছে ।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি নিজ নিজ এলাকায় প্রবাসী এবং দানশীল ব্যাক্তিরা মানবতার কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ¦ মো: আব্দুল আহাদের অর্থায়নে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ছাড়াও সকল মূমূর্ষ রোগীদের চিকিৎসা সেবায় উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়।

জগন্নাথপুর উপজেলার কাঠালখাইড় এবং সিলেট মহানগরীর পাঠানটুলা এলাকার বাসিন্দা আলহাজ¦ মো: আব্দুল আহাদ সিলেট শহরে এতিমখানা প্রতিষ্ঠা সহ দীর্ঘদিন যাবত তিনি তার নিজ এলাকা এবং সিলেট বিভাগ সহ সারাদেশের বিভিন্ন এলাকার স্কুল ,কলেজ ,মাদরাসা ,ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানে ভূমি দান সহ আর্থিকভাবে অনুদান কার্যক্রম অব্যাহত রেখেছেন ।

এছাড়াও তিনি জগন্নাথপুর ব্রিটিশ- বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের প্রেসিডেন্ট এবং সিলেট জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি , ডাইবেটিস হাসপাতাল, লায়ন শিশু হাসপাতাল এর আজীবন সদস্য ছাড়াও বিভিন্ন স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে জড়িত রয়েছেন।

জগন্নাথপুরের কাঠালখাইড় গ্রামে তার নিজ বাড়ীতে নারী শিক্ষার প্রসারে স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন শিক্ষা ও মানবতার কল্যানে অগ্রদূত দানশীল ব্যাক্তি আলহাজ¦ মো: আব্দুল আহাদ। সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলে অক্সিজেন মেশিন ও সরঞ্জামাদী প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্টার মধু সুধন ধরের সভাপতিত্বে ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আব্দুল হাই এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: সাইখুল ইসলাম প্রমূখ।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শারমিন আরা আশা, ডা: নাজমুস সাদাত, ডা: তারেকুল ইসলাম, ডা: আফরুজ জাহান, ডা: সুপ্রিয়া রাণী রায়, ডা: মাকসুদা আক্তার রিমি , ডা: সৈয়দ মো: জুবায়ের , ডা: খোকন চন্দ্র সাহা, ডা: দেলোয়ারা ইয়াসমিন, ডা: ইসরাত জাহান লুবনা, নার্স সুপার ভাইজার খুদেজা আক্তার , সিনিয়র নার্স জ্যোৎ¯œা রাণী সেন, স্টোর কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, হিসাব সহকারী সুহেল মামুন, সিলেট মহানগরীর হোটল মনোরম এর ম্যানেজার ইমরুল হোসেন বাবু, টেকনোশিয়ান মোক্তার হোসেন , জাহিদ খান ,আব্দুল কাদির সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ,নার্স সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *