নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কের পাশ থেকে সরকারি গাছ কেঁটে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার (১২ জুলাই) দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাঁটার সত্যতা পেয়েছেন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, দুর্বৃত্তরা সড়কের পাশ থেকে সরকারি দুইটি গাছ কেঁটে নিয়েছে এর সত্যতা মিলেছে। বিষয়টি গুরুত্বসহকারে আমরা তদন্ত করছি। তদন্তক্রমে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এলজিইডি সড়কের পাশে লাগানো বিশাল আকৃতির কাঠ জাতীয় কয়েকটি গাছ দূর্বৃত্তরা ৩/৪ দিন পূর্বে কেঁটে নিয়ে যায়। বৃহস্পতিবার স্থানীয় লোকজন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার কাছে মৌখিক ভাবে গাছ কেঁটে নেয়ার বিষয়টি জানায়। এরপেক্ষিতে রবিবার সরেজমিন পরিদর্শন করা হয়েছে।