জগন্নাথপুরে বন্যার পানির প্রবল স্রোতে এলজিইডি সড়ক বিধ্বস্ত হওয়ায় নতুন এলাকা প্লাবিত

স্টাফ রিপোর্টার::
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি, রাণীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন দিয়ে বহমান কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

সোমবার এলজিইডির রাণীগঞ্জ -রৌয়াইল সড়কের কুশিয়ারা নদীর তীরবর্তী রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নদীর প্রবল স্রোতে সড়ক ভেঙ্গে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভেঙ্গে যাওয়া সড়ক দিয়ে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করায় নোয়াগাঁও গ্রাম সহ আশপাশ এলাকার শতাধিক বাড়িঘর নতুন করে বন্যায় প্লাবিত হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে লোকজন যাতায়াতে চরম দূর্ভোগে পড়েছেন।

নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আপ্তাব উদ্দিন জানান , কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সোমবার (১৩জুলাই) পানির স্রোতে এলজিইডি সড়কের বিশাল অংশ ভেঙ্গে যায়। গ্রামের লোকজন ভাঙ্গন প্রতিরোধের চেষ্ঠা করে ব্যর্থ হন। ভাঙ্গন এলাকা দিয়ে প্রবল গতিতে পানি প্রবেশ করায় নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে।

এদিকে উপজেলার বন্যা কবলিত এলাকায় এবং বন্যা আশ্রয় কেন্দ্র গুলোতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সহকারি কমিশনার ভূমি মো: ইয়াসির আরাফাত ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খান কর্তৃত সরকারি ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *