১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণঘাতী করোনা ভাইরাসে সারাদেশে মৃত্যু ৩৩:: শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫শ ৩৩জন

  • Update Time : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • / 757

জগন্নাথপুর টুডে ডেস্ক::

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৬ জন মহিলা এবং ১৬ জন ঢাকা বিভাগের ও বাকিরা অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২ হাজার ৪৫৭ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৫৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৫৩৩ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন। সেই সঙ্গে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২ হাজার ৪৫৭ জনের।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন।সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

প্রাণঘাতী করোনা ভাইরাসে সারাদেশে মৃত্যু ৩৩:: শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫শ ৩৩জন

Update Time : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০