০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এডিসি মোহাম্মদ শরীফুল ইসলাম

  • Update Time : ০৫:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • / 1729

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের নির্দেশনায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম ।

আজ বুধবার সকালে কলকলিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ৪০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, ত্রান ও দূর্যোগ জগন্নাথপুরের উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, জগন্নাথপুর উপজেলায় ইতোমধ্যে ১০ টন অতিরিক্ত খাদ্য বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুকূলে বরাদ্ধ দেয়া হয়েছে। পৌরসভার জন্য অতিরিক্ত ৫ টন খাদ্য মজুদ আছে।

এছাড়াও পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার মজুদ রয়েছে । ২০ হাজারেরও বেশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিভিন্ন এলাকায় দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন দপ্তরের ট্যাগ কর্মকর্তাগণ সার্বক্ষণিক ত্রাণ কার্যক্রম তদারকি করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এডিসি মোহাম্মদ শরীফুল ইসলাম

Update Time : ০৫:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০