স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুক্তরাজ্য বিএনপির সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর অনুপ্রেরণার প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র, কর্মহীন, খেটে খাওয়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৪শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
যুক্তরাজ্যের নর্থইস্ট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: জহুর আলী ও যুক্তরাজ্যের ওয়েস্ট মিডলেন্স বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মো: নুরুজ্জামানের যৌথ অর্থায়নে রাণীগঞ্জ ইউনিয়নের ৯টি ওর্য়াডের ৪শতাধিক পরিবারের মধ্যে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
আজ বুধবার (১৫ জুলাই) রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাষ্টার।
রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুর -দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদের অনুপ্রেরনায় ইতোমধ্যে জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার পৌরসভা ,সৈয়দপুর শাহারপাড়া ,পাইলগাঁও ,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সহ দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় রাণীগঞ্জ ইউনিয়নের ৪ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রানীগঞ্জ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণে আর্থিকভাবে সহযোগিতার জন্য যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি নেতা জহুর আলী ও বিএনপি নেতা আলহাজ্ব নূরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুশৃংখল আয়োজনের জন্য রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।
আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনার সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আনহার মিয়া,
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন নুরুল, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রুহুল কিস্থ। জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুর নূরের পরিচালনায় ও উপজেলা ছাত্রদল নেতা ইমামুল হাসানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
জগন্নাথপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এম ডি জামাল, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আনিসুর রহমান তুতি, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদ, মিজানুর রহমান মিজান, রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মনসুর মিয়া, আব্দুল হান্নান,
ওয়ারিস আলী, ধন মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা লুৎফুজ্জামান ছালিক, সোয়েব আহমদ, সাদিক মিয়া, আব্দুর রব, রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা জামরুল ইসলাম, বেলাল মিয়া, নাঈম ফালাক, সাজু আহমদ, ফরহাদ আহমদ, সাহাঙ্গীর আলম প্রমূখ।