০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পানিতে ডুবে গিয়ে ইটের নৌকা শ্রমিক আহত-৪: নিখোঁজ-১

  • Update Time : ০৯:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • / 785

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় আজ সোমবার বিকেল ৫টায় বৈঠাখালী খালের ওপর দিয়ে বহমান বিদ্যুতের তারের সাথে স্টীলের তৈরী ইটের নৌকা বিদ্যুৎ স্পৃষ্ট হলে নৌকার ৫জন শ্রমিক বিদ্যুতায়িত হয়ে খালের পানিতে পড়ে ডুবে যায়। এসময় ৪ জন শ্রমিক পানি থেকে উদ্ধার হলেও আলী হোসেন (১৮) নামের নৌকা শ্রমিক নিখোঁজ রয়েছেন ।

সে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের গৌছ আলীর ছেলে। খবর পেয়ে ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসির আরাফাত সহ পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট দূর্ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ ,ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সন্ধ্যা পর্যন্ত বৈঠাখালী খালে তল্লাশী চালিয়ে নিখোঁজ শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসির আরাফাত জানান, বিভাগীয় শহর সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দূর্ঘটনা স্থলে আসার পর পুনরায় নিখোঁজ শ্রমিকের উদ্ধার কাজ চালানো হবে।

স্থানীয়রা জানান, স্টীলের তৈরী ইটের খালি নৌকা বৈঠাখালী খাল দিয়ে যাওয়ার পথে খালের দু-পাড়ের বিদ্যুতের খোলা সঞ্চালন লাইনের সাথে স্টীলের নৌকাটি বিদ্যুত স্পৃষ্ট হয়।

এতে নৌকায় থাকা ৫ জন শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ডুবে যায়। এসময় ৪ জন শ্রমিক উদ্ধার হলেও ১জন শ্রমিক নিখোঁজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পানিতে ডুবে গিয়ে ইটের নৌকা শ্রমিক আহত-৪: নিখোঁজ-১

Update Time : ০৯:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০