নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো এক স্বাস্থ্য কর্মীসহ ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় ১০৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৭ জন সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই ) রাত ৯টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্ত একজন স্বাস্থ্য কর্মী ও জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা এবং অন্যজন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বাসিন্দা।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর তথ্যটি সত্যতা নিশ্চিত করে বলেন, নতুন করে আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় ১০৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৯৭ জন সুস্থ হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
জে টু ডে/জে.এম