স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার মীরপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শাহিন আহমেদ আলী এর উদ্যোগে মীরপুর এলাকার প্রাথমিক,মাধ্যমিক ও মাদরাসার পিএসসি ,জেএসসি ও জেডিসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্যের গেøাবাল সফটওয়ার ইনজিনিয়ারিং ম্যানেজার , বি.এস. সি অনার্স এম.বি. সি. এস শাহিন আহমেদ আলী এর অর্থায়নে মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , মীরপুর পাবলিক হাই স্কুল ও হলিয়ারপাড়া ফাজিল ডিগ্রী মাদরাসার দুই হাজার উনিশ সালে অনুষ্ঠিত পি.এস.সি,জে.এস সি এবং জে.ডি.সি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ২০ জন শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 
মীরপুর পাবলিক হাই স্কুল মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মীরপুর পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মীরপুর পাবলিক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ঠ শিক্ষাবিদ হরমুজ আলী, হলিয়ারপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মীরপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক আমির হামজা, মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , মীরপুর পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বাদশা মিয়া, সহকারি প্রধান শিক্ষক লিটন চন্দ্র পাল, মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপা রাণী দাস, মেধাবী শিক্ষার্থী মরিয়ম সিদ্দিকী প্রমূখ। এসময় মীরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ওহাব, মীরপুর পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুন নুর ,সহকারি শিক্ষক আব্দুল মতিন,মীরপুর বাজারের ব্যবসায়ী জালাল আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষা সহ সমাজসেবা মূলক কাজে জড়িত থাকায় যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মো: শাহিন আহমেদ আলীর প্রতি অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার মেধাবী শিক্ষার্থী ফাহিম আহমেদ। অনুষ্ঠানে সমাজ সেবক শিক্ষানুরাগী শাহিন আহমেদ আলী ও তার পরিবার সহ বিশ^বাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি আব্দুল হান্নানের তত্ত¡াবধানে মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো: তানভীর হাসান, মো: রিয়াদ হাসান, সামিউল হাসান সাহিল, বুরহান আহমদ, সুহান আহমদ, হলিয়ারপাড়া ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে ইবতেদ্বায়ী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফাহিম আহমেদ, জেডিসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম, মো: আলী আহসান, মীরপুর পাবলিক হাই স্কুল থেকে জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মরিয়ম সিদ্দিকী, জুইপাল, স্বর্না আক্তার মায়া , সুমনা বেগম, তমা রাণী দেব, প্রিয়া রাণী পাল, ইমন পাল, শাহিনুর রহমান, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তির নগদ অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ।