স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন ত্রাণ বিতরণে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সরকার বন্যা দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা চালিয়ে যাচ্ছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব ত্রাণ বন্যা কবলিত মানুষের ঘরে পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিত করতে মাঠে কাজ করছি। তিনি বলেন,গত চার সপ্তাহ ধরে সুনামগঞ্জের মানুষ বন্যা কবলিত হয়ে চরম দুর্ভোগ রয়েছেন ।
বন্যা কবলিত মানুষের পাশে সরকার মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন । তিনি আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জগন্নাথপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ শেষে উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসির আরাফাত , উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর কাউন্সিলর আবাব মিয়া । আশ্রয় কেন্দ্রে ১৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান,
ইতোমধ্যে ৫০ লাখ টাকার মানবিক সহায়তা ও ৮৭০ মেট্রিক্স টন চাল বিতরণ করা হয়েছে।পাশাপাশি গবাদি পশু ও শিশু খাদ্যের জন্য বরাদ্দ দেয়া হয়। এছাড়াও ১৫৯৩ মেট্রিক্স টন চাল ১ লাখ ৫৯ হাজার পরিবারের মধ্যে বিতরণ চলছে।
এদিকে বিকেলে জেলা প্রশাসক বন্যাদুর্গত জগন্নথপুর পৌরএলাকার বাধাউড়া কাঁচির বিলপাড় এলাকা পরিদর্শন করে পানিবন্দি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।