জগন্নাথপুরে আরো এক জনের করোনা পজেটিভ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো এক জনের  করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০০ জন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ) রাত ১০টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে। তিনি জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর তথ্যটি সত্যতা নিশ্চিত করে বলেন, নতুন করে আরো এক জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১০০ জন সুস্থ হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

 

জে টু ডে/জে.এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *