মো : আব্দুল হাই ::
জগন্নাথপুর উপজেলার পৌরশহরের হবিবপুর জনকল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ , বৃহত্তর হবিবপুর এলাকার গৃহবন্ধী ,কর্মহীন, অসহায় দরিদ্র এবং প্রতিবন্ধী ৮শত ৭৯ পরিবার সহ ২১টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে ১৩লক্ষাধিক টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত এক ঝাঁক শিক্ষানুরাগী, সমাজকর্মী, তরুণ ও যুবকদের সমন্বয়ে , “একতা, সমতা, সততা , সহযোগিতা,“ প্রত্যয়ে প্রতিষ্ঠিত হবিবপুর জনকল্যাণ ট্রাস্ট ইউকে এর উদ্যোগে ও ট্রাস্টের পরিচালনা পর্ষদের শিব্বির আহমদ খোকন, রফিকুল বাদশা, সুজাত উল্লাহ মিফতা, রুনু মিয়া, সুমন আহমদ, আব্দুল আমিন রুম্মানের তত্ত¡াবধানে এবং ট্রেজারার হাজি আব্দুল মতিন লাকী, জুনেদ আহমদ তালুকদার ও ইমরুল হক হিরকের সহযোগিতায় বৃহত্তর হবিবপুর এলাকায় নগদ অর্থ বিতরণের লক্ষ্যে ৬টি পাড়ার দায়িত্বশীলদের মধ্যে ১৩ লক্ষাধিক টাকা সহ তালিকা তুলে দেয়া হয়।

এ উপলক্ষ্যে শনিবার (১৮ জুলাই) দুপুরে হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিবপুর জনকল্যাণ ট্রাস্ট ইউকের ট্রাস্টি হাফিজ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও ট্রাস্টি ওয়ারকান হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,
বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবিবুল বারী আয়হান, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, হবিবপুর জনকল্যাণ ট্রাস্ট ইউকের ট্রাস্টি হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসাইন, শিক্ষানুরাগী কবির উদ্দিন আহমদ, আনিসুর রহমান, বাবর আহমদ, শাহ রুহেল প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নজমুল ইসলাম।
এসময় হবিবপুর এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল আজিজ, নজরুল ইসলাম হীরা, মঞ্জুর আহমদ পাখি, আলকাব আলী, দিলু মিয়া, সাবেক ইউপি সদস্য সাদেকুর রহমান , ফিরোজ আলী, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুর রউফ, সমাজসেবক কমরু মিয়া, জাহাঙ্গির আলী, হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদ সুয়েব, ব্যবসায়ী আবুল কালাম চৌধুরী বাবলু, সমাজকর্মী আবদাল মিয়া, জিল্লুর রহমান, শামিনুর রহমান,
কামাল হোসেন, শাহেদ আহমদ, সোহেল আমিন, সিজিল মিয়া, নাহিদ আহমদ, শিবলী মিয়া, আফু মিয়া, মিনার আলী, মাওলানা আলী হোসেন, মামুন আহমদ, আফরোজ মিয়া, জুমেন আহমদ সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে বিশ্ববাসীর মঙ্গলকামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য প্রবাসী ট্রাস্টি হাফিজ মাওলানা শফিকুর রহমান।
হবিবপুর জনকল্যান ট্রাস্টের সূত্রে জানাযায়, ২০১৪ সালে হবিবপুর জনকল্যাণ ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি দূর্যোগময় সময়ে হবিবপুর এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে নিরলস ভাবে ভূমিকা রেখে যাচ্ছেন।
এছাড়াও হবিবপুর জনকল্যান ট্রাষ্ট ইউকে যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন কর্তৃক রেজিস্ট্রিকৃত একটি ট্রাস্ট। ট্রাস্ট প্রতিষ্ঠার পর ২০১৫ সালে হবিবপুর এলাকায় আড়াইশটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে ২০১৬ ও ২০১৭ সালে পর্যায়ক্রমে হবিবপুরের মধ্যবিত্ত পরিবার সহ অসহায় দরিদ্র এবং প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে আসছে। এছাড়াও ২০১৯ সালে ফ্রি চক্ষু শিবির ও খতনা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে জনসচেতনামুলক লিফলেট ও পোষ্টার বিতরণ কর্মসুচী পালন ছাড়াও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক হাজার মাস্ক হস্তান্তর করা হয়। এলাকার অসহায় দরিদ্র পরিবারকে স্বনির্ভরশীল করার লক্ষ্যে সুদুরপ্রসারী পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন ট্রাস্টিবৃন্দ ।
হবিবপুর জনকল্যান ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ শত ব্যস্ততার মাঝেও দেশের মানুষের কল্যানে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকার শিক্ষা ও আর্ত-সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন হবিবপুর জনকল্যাণ ট্রাস্টের সকল ট্রাস্টিবৃন্দ।