০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভারপ্রাপ্ত ইউএনও কর্তৃক ভ্রাম্যমান আদালতের অভিযান: লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে

  • Update Time : ১০:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • / 592

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পোনা মাছ ধরার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সমা:  ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালত চালিয়ে পৌরসভার হবিবনগর  মৎস্য আড়তে বিভিন্ন প্রজাতির পোনামাছ শিকারের জন্য উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুর রউফের ছেলে রুকন মিয়াকে দুই হাজার টাকা এবং ভুরাখালি গ্রামের আব্দুল মালিকের ছেলে মাকসুদ মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হবিবনগরের নলজুর নদী থেকে পোনা মাছ ধ্বংসকারী প্রায় ৭শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত প্রায় এক লাখ টাকা মূল্যের জালগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামানসহ জগন্নাথপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট

ভারপ্রাপ্ত ইউএনও  মো: ইয়াসির আরাফাত জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। এধরনের অভিযোন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভারপ্রাপ্ত ইউএনও কর্তৃক ভ্রাম্যমান আদালতের অভিযান: লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে

Update Time : ১০:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০